উত্তর: ঋগ্বৈদিক আর্যরা প্রকৃতির বিভিন্ন রূপকে দেবদেবী হিসেবে কল্পনা করে পুজো করতেন। ঋগ্বৈদিক আর্যরা বৃষ্টি, চন্দ্র, সূর্য, সমুদ্র, পাহাড় প্রভৃতি প্রাকৃতিক শক্তির ওপর দেবত্ব আরোপ করে ছিলেন। ইন্দ্র ছিলেন প্রধান দেবতা। তারা আগুনের দেবতা অগ্নি, বৃক্ষাদির দেবতা সোম, বৃষ্টির দেবতা পর্জন্য, ঝড়ের দেবতা মরুৎ, আলোর দেবতা সূর্য প্রভৃতির উপাসনা করত। দেবীদের মধ্যে অদিতি, ঊষা, সাবিত্রী, সরস্বতী উল্লেখযোগ্য ছিলেন। সাবিত্রী ছিলেন সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী ও প্রাণদাত্রী। সরস্বতী নদীর দেবতা। বৈদিক যুগে মাতৃপূজার পরিবর্তে ‘দেব’ বা পুরুষ দেবতার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল।
Tags
History
