উত্তর: পরবর্তী বৈদিকযুগে কৃষিকার্যের ক্ষেত্রের নানা সমস্যা দেখা দিয়েছিল। কৃষককে পোকা, ইঁদুর, পঙ্গপাল, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি প্রভৃতি সমস্যার সম্মুখীন হতে হত। সে যুগে উন্নত ধরনের কোনো সেচব্যবস্থার পত্তন হয়নি। কৃষক সম্পূর্ণভাবে বৃষ্টির জলের ওপর নির্ভরশীল ছিল। এইসব সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কৃষককে ‘অথর্ববেদে’ বর্ণিত তুকতাক ও জাদুমন্ত্রের ওপর নির্ভর করতে হত।
Tags
History
