উত্তর: উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের মাধ্যমে ইন্দো-আর্যরা ভারতে প্রবেশ করেছিল। বৈদিক সাহিত্য থেকে এই ইন্দো-আর্যদের বসতি ও জীবনযাত্রা সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। তাই এই সভ্যতার নাম বৈদিক সভ্যতা।
বৈদিক সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হয়। আর্য' বলতে অনেকে একটি জাতি বোঝেন, কিন্তু প্রকৃত অর্থে 'আর্য' কোনো জাতিবাচক শব্দ নয়, ‘আর্য’ হল একটি ভাষাগত ধারণা। মূলত সংস্কৃত, লাতিন, গ্রিক, জার্মান, গথিক, কেলটিক, পারসিক প্রভৃতি ভাষার মধ্যে একটি মূলগত সাদৃশ্য রয়েছে। একই মূল ভাষা থেকে এই ভাষাগুলি উৎপন্ন বলে এই ভাষাগুলিকে একত্রে ‘ইন্দো-ইউরোপীয় ভাষা' এবং এই ভাষায় যারা কথা বলে তাদের ‘আর্য' বলা হয়।
Tags
History
