উত্তর: আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদ। বৈদিক ধর্মগ্রন্থগুলির রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ। আর্য ঋষিরা দেবতাদের উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করতেন তারই সংকলন হল ঋগ্বেদ। প্রথমদিকে বেদ লিখিত ছিল না। মুনি-ঋষিরা বংশপরম্পরায় বেদের বাণী শুনে মনে রাখতেন। এই কারণে বেদের অপর নাম শ্রুতি। বেদের চারটি ভাগ, যথা—ঋক্, সাম, যজুঃ ও অথর্ব। বিষয়বস্তু অনুসারে বেদ আবার চারভাগে বিভক্ত, যথা—সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক,উপনিষদ। উপনিষদ হল বেদের উপসংহার। এ জন্য তা ‘বেদান্ত’ নামে পরিচিত। চতুর্বেদ ছাড়া ‘বেদাঙ্গ’ ও ‘ষড়দর্শন' হল বৈদিক সাহিত্যের অঙ্গ।
Tags
History
