উত্তর: আর্যরা ভারতে প্রবেশ করে প্রাথমিকভাবে সিন্ধুনদের উপত্যকায় বসবাস করতে শুরু করে। পূর্ব আফগানিস্তান থেকে পূর্ব পাঞ্জাব পর্যন্ত যে বিস্তৃত অঞ্চলে তারা বসতি স্থাপন করেছিল, বৈদিক সাহিত্যে তাকেই ‘সপ্তসিন্ধু’ নামে অভিহিত করা হয়েছে। এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল সাতটি নদী—শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু এবং সরস্বতী।
Tags
History
