উত্তর: আর্যদের আগমনের প্রথম পর্বে ‘সপ্তসিন্ধু’ অঞ্চলে অর্থাৎ আফগানিস্তান, উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল, কাশ্মীর, পাঞ্জাব এবং সিন্ধুর অংশবিশেষ আর্যদের বসতি স্থাপিত হয়। পরবর্তীকালে ক্রমশ উত্তরে হিমালয়, দক্ষিণে বিন্ধ্যপর্বত, পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত অঞ্চলের এক বিস্তীর্ণ স্থানে তারা বসতি স্থাপন করে। পরবর্তী সময়ে দক্ষিণ ভারতেও তাদের বসতি বিস্তৃত হয়।
Tags
History
