উত্তর: আর্যদের আদি বাসস্থান নিরূপণ একটি বিতর্কিত বিষয়। এ বিষয়ে আজ পর্যন্ত প্রায় দুই শতাধিক গ্রন্থ রচিত হয়েছে। এ সম্পর্কে পণ্ডিতরা ভারতবর্ষ, ইউরোপ, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা, স্ক্যান্ডিনেভিয়া, উত্তর মেরু প্রভৃতি স্থানের প্রতি দিক্ নির্দেশ করেছেন। অধ্যাপক ব্রান্ডেনস্টাইন-এর মতে, কোনো পর্বতমালার পাদদেশে শুষ্ক ও তৃণাবৃত অঞ্চলই হল তাদের আদি বাসভূমি এবং এই স্থানটি হল উরাল পর্বতের দক্ষিণে অবস্থিত কিরঘিজের তৃণভূমি।
আর্যদের একটি শাখা এই স্থান থেকে পশ্চিমে চলে আসে এবং পরবর্তী সময়ে এই শাখাটি দুইভাগে বিভক্ত হয়ে একটি ভাগ ইরানে এবং অপরটি ভারতে প্রবেশ করেছে। তবে আর্যদের আদি নিবাস সম্পর্কে আজও গবেষণা নিরন্তর চলছে। অধিকাংশ পণ্ডিতই ব্রান্ডেনস্টাইন-এর মতকেই সমর্থন করেন।
Tags
History
