উত্তর: বৈদিক সভ্যতার স্রস্টাদের আর্য বলা হয়। খাঁটি সাংস্কৃত শব্দে ‘আয’ শব্দের আক্ষরিক অর্থ হল সৎবংশজাত বা অভিজাত মানুষ আবার আর্য বলতে অনেকে একটি জাতি বোঝেন। কিন্তু বাস্তবে আর্য কোনো জাতিবাচক শব্দ নয়—আর্য একটি ভাষাগত ধারণা। সংস্কৃত, লাতিন, গ্রিক, জার্মান, গথিক, কেলটিক, পারসিক প্রভৃতি ভাষার মধ্যে মূলগত সাদৃশ্য আছে এবং ঐতিহাসিকদের মতে, একই মূলভাষা থেকে এই ভাষাগুলির উৎপত্তি হয়েছে। এই ভাষাগুলিকে একত্রে 'ইন্দো-ইউরোপীয় ভাষা’ হিসেবে অভিহিত করা হয়। এবং এইসব ভাষায় যারা কথা বলে তারা আর্য নামে পরিচিত।
Tags
History
