সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর 2022

উত্তর: বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদের ঐতরেয় আরণ্যক- এ

প্রশ্নঃ 'সুবা' কথাটির অর্থ কি?
উত্তর: প্রবেশ বা রাজ্য।

প্রশ্নঃ 'অর্থশাস্ত্র' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: কৌটিল্য।

প্রশ্নঃ প্রাচীন বাংলার সীমানা কোন কোন নদীর দ্বারা নির্ধারণ করা হয়?
উত্তর: ভাগিরথী, পদ্মা ও মেঘনা।

প্রশ্নঃ প্রাচীন বাংলার প্রধান কয়েকটি অঞ্চলের নাম লেখ।
উত্তর: প্রাচীন বাংলার প্রধান অঞ্চল গুলি ছিল পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুহ্ম, গৌড়, সমতট, ও হরিকেল।

প্রশ্নঃ প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল টির নাম কি?
উত্তর: প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল টির নাম হল পুন্ড্রবর্ধন।

প্রশ্নঃ শশাঙ্কের রাজধানীর নাম কি?
উত্তর: কর্ন সুবর্ন।

প্রশ্নঃ শশাঙ্ক কার উপাসনা করত?
উত্তর: শিবের।

প্রশ্নঃ মাৎস্যন্যায় বলতে কী বোঝো?
উত্তর: পাল বংশের পূর্ববর্তী সময়ের বাংলার অসীম নৈরাজ্যকর অবস্থাকে 'মাৎস্যন্যায়' বলে অভিহিত করা হয়। আর প্রচলিত অর্থে মাৎস্যন্যায় বলতে সেসময়ের অরাজকতা অবস্থাকেই বোঝায়। সংস্কৃত শব্দ মাৎস্যন্যায়-এর আক্ষরিক অর্থ 'মাছের ন্যায়। মাছেদের জগতে বড় মাছ কর্তৃক সাবাড় হয় ছোট ছোট মাছ।

প্রশ্নঃ কে, কত খ্রিস্টাব্দে 'গৌড়বহো' কাব্য রচনা করেন?
উত্তর: কনৌজের শাসক যশোবর্মা বা যশোবর্মনের রাজকবি বাকপতিরাজ ৭২৫-৩০ খ্রিস্টাব্দ নাগাদ প্রাকৃত ভাষায় গৌড়বহো কাব্য রচনা করেছিলেন।

প্রশ্নঃ গৌড়তন্ত্র বলতে কী বোঝো?
উত্তর: শশাঙ্কের শাসন কালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা  যায় গৌড়তন্ত্র।

প্রশ্নঃ হর্ষবর্ধনের সভাকবির নাম কি?
উত্তর:হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা হর্ষচরিত এ শশাঙ্কের নিন্দা করা হয়েছে।

প্রশ্নঃ শশাঙ্কের আমলে কিসের মুদ্রা চালু ছিল?
উত্তর: সোনার

প্রশ্নঃ পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোপাল

প্রশ্নঃ কোন সাম্রাজ্য কে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল?
উত্তর: কৌনজ

প্রশ্নঃ সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বল্লাল সেন

প্রশ্নঃ বাংলায় তুর্কি আক্রমনে কোন বংশের অবসান হয়েছিল?
উত্তর: সেন

প্রশ্নঃ চোলদের রাজধানীর নাম কি?
উত্তর: আঞ্জোর

প্রশ্নঃ 'গঙ্গাই কোল্ড চোল' কাঁর উপাধি ছিল?
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল
 
প্রশ্নঃ 'বেদুইন'কাদের বলা হত?
উত্তর: আকবরের যাযাবর শ্রেণীর মানুষদের

প্রশ্নঃ হজরত মুহাম্মদের জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তর: ৫৭০খ্রিস্টাব্দে

প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের মৃত্যু হয়েছিল?
উত্তর: ৬৩২ খ্রিস্টাব্দে

প্রশ্নঃ 'খলিফা'শব্দটির অর্থ কী?
উত্তর: প্রতিনিধি

প্রশ্নঃ প্রথম খলিফা কে?
উত্তর: আবু বকর

প্রশ্নঃ ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তর: কোরান

প্রশ্নঃ 'কাবা'কোথায় আছে?
উত্তর: মক্কায় মসজিদ -ই -হরম এর মাঝখানে

প্রশ্নঃ ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বোঝো?
উত্তর: খ্রিস্টীয় অষ্টম শতকের পূর্ব ভারতে পাল বংশ, পশ্চিম ভারতের প্রতিহার বংশ ও দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ একই সঙ্গে শক্তিশালী হয়ে ওঠে। এই তিন শক্তি প্রত্যেকেই কৌনজ এর উপর নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইলে এই দীর্ঘকালব্যাপী সংঘর্ষের সৃষ্টি হয়, তা ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম হিসেবে পরিচিত।

প্রশ্নঃ হিজরত কি?
উত্তর: ৬২২ খ্রিস্টাব্দে মহম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়।

প্রশ্নঃ খলিফা কাদের বলা হত?
উত্তর: মহম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন-তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন মহম্মদের প্রধান চার সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা।

প্রশ্নঃ দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর: ১৯৯২খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ সোহানকে হারিয়ে দেন।

প্রশ্নঃ মোহাম্মদ ঘরি কত খ্রিস্টাব্দে মারা যান?
উত্তর: ১২০৬ খ্রিস্টাব্দে

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال