উত্তর: ইসলাম ধর্ম অনুসারে মুসলমান জগতের প্রধান ধর্ম-শাসক ছিলেন খলিফা। একজন খলিফার পক্ষে যেহেতু সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব হত না, তাই খলিফার থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলে নানা ব্যক্তি শাসন করতেন। যদি কোনো সম্রাট সিংহাসন আরোহণ করে শাসনকার্য পরিচালনা করতে চাইতেন, তবে তাকে খলিফার অনুমোদন পেতে হত। খলিফা যদি সেই আবেদন অনুমোদন করতেন তবেই শাসক সিংহাসনের বৈধ অধিকারী রূপে পরিগণিত হতেন। যেমন—ইলতুৎমিস কুতুবউদ্দিনের জামাই রূপে দিল্লির সিংহাসনে বসলে কেউই তাকে শাসকরূপে মেনে নিতে রাজি হয়নি । এই পরিস্থিতিতে সিংহাসনে তার বৈধতা দানের জন্য তিনি খলিফার অনুমোদন প্রার্থনা করেন। খলিফা এই প্রার্থনা মেনে নিয়ে ইলতুৎমিসকে দুরবাস ও খিলাত পাঠালেই তিনি সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী হয়ে ওঠেন। এইভাবে যখন শাসন ও অধিকারের নায্যতা নিয়ে প্রশ্ন উঠত, তখনই দিল্লির সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তাঁর অনুমোদন চাইতেন।
Tags
History
