ভারত থেকে প্রতিবেশী দেশগুলিতে যেসব দ্রব্যসামগ্রী রপ্তানি এবং ভারতের প্রয়োজনে প্রতিবেশী দেশগুলি থেকে যেসব দ্রব্যসামগ্রী আমদানি করা হয় তার একটি তালিকা প্রস্তুত করো।

উঃ বিভিন্ন প্রতিবেশী দেশ এবং ভারতের মধ্যে রপ্তানি ও আমদানিকৃত দ্রব্যগুলি হল—

নেপাল一
ভারতের রপ্তানি দ্রব্য: পেট্রোপণ্য, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, তুলা, রাসায়নিক সার, পোশাক প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে। 

ভারতের আমদানি দ্রব্য : কাঁচা পাট, তৈলবীজ, ডাল, চামড়া, কার্পেট প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে।
ভুটান一

ভারতের রপ্তানি দ্রব্য: কাগজ, ওষুধ, কয়লা, ইস্পাত, চিনি, নুন, যন্ত্রপাতি প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে। 

ভারতের আমদানি দ্রব্য: বড়ো এলাচ, বিভিন্ন ফল, পশম ও পশমজাত দ্রব্য, জ্যাম, জেলি, পশম ও পশমজাত দ্রব্য প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে।
বাংলাদেশ一

ভারতের রপ্তানি দ্রব্য:
 মোটরগাড়ি, ওষুধ, চিনি, যন্ত্রপাতি, কয়লা, ইস্পাত, ইমারতি দ্রব্য, শস্যবীজ প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে। 

ভারতের আমদানি দ্রব্য: কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে। 

মায়ানমার一

ভারতের রপ্তানি দ্রব্য: ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, সুতিবস্ত্র, রাসায়নিক দ্রব্য, পরিবহণের সরঞ্জাম প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে। 

ভারতের আমদানি দ্রব্য: সেগুন ও শাল কাঠ, রুপো, টিন, টাংস্টেন, মূল্যবান পাথর প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে। 

শ্রীলঙ্কা一

ভারতের রপ্তানি দ্রব্য : চিনি, ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, বস্ত্র, ওষুধ প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে। 

ভারতের আমদানি দ্রব্য: লবঙ্গ, দারুচিনি, গ্রাফাইট, চামড়া, নারকেলজাত দ্রব্য, মূল্যবান রত্ন প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে।

পাকিস্তান一


ভারতের রপ্তানি দ্রব্য : ইস্পাত, কয়লা, আকরিক লোহা, চা, ওষুধ, যন্ত্রপাতি প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে। 

ভারতের আমদানি দ্রব্য: উন্নত কার্পাস, শুকনো ফল, কার্পেট, চামড়া প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال