উঃ পাকিস্তানের জলসেচ ব্যবস্থা
পাকিস্তানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, তাই কৃষিকাজ সম্পূর্ণরূপে সেচব্যবস্থার ওপর নির্ভরশীল। উন্নত সেচব্যবস্থার সাহায্যে এখানকার মরুপ্রায় অঞ্চলকে সুফলা ও শস্যশ্যামলা করে তোলা হয়েছে। এইজন্য পাকিস্তানকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকরী দেশ বলে আখ্যায়িত করা হয়। পাকিস্তানে যেসব সেচ পদ্ধতিগুলি প্রচলিত সেগুলি হল1. খালসেচ : জলসেচের জন্য সিন্ধু ও তার বিভিন্ন উপনদীর ওপর অনেক বাঁধ নির্মাণ করা হয়েছে। যেমন—সুক্কুর বাঁধ, গুলাম মহম্মদ বাঁধ, জিন্না বাঁধ, মঙ্গলা বাঁধ প্রভৃতি। এইসব বাঁধের পেছনে নির্মিত জলাধার থেকে খালের মাধ্যমে সেচ কাজ করা হয়। দেশের বেশিরভাগ অংশেই জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়। পাকিস্তানের কতকগুলি উল্লেখযোগ্য খাল হল – নিম্নবারি দোয়াব খাল, উচ্চ ও নিম্ন চন্দ্রভাগা খাল, উচ্চ ও নিম্ন বিতস্তা খাল, সিন্ধু খাল প্রভৃতি।
2. ক্যারেজ প্রথা : দেশের পশ্চিমে বালুচিস্তানের শুষ্ক অঞ্চলে সেচখালের মাধ্যমে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার সময় অত্যধিক তাপে জল শুকিয়ে যায়। এই অসুবিধা দূর করার জন্য মাটির নীচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। জল নিয়ে যাওয়ার এই প্রথার নাম ক্যারেজ প্রথা।
Tags
Geography

