মানবীয় ভূগোলের দুটি শাখা সম্পর্কে আলোচনা কর ।

মানবীয় ভূগোলে মানুষ এবং প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচিত হয়। এর গুরুত্বপূর্ণ দুটি শাখা হল ----
  1. অর্থনৈতিক ভূগোল(Economic Geography)
  2. জনসংখ্যা ও জনবসতি ভূগোল(Population And Settlement Geography)
ক) অর্থনৈতিক ভূগোল(Economic Geography):- ভূগোলের এই শাখায় মানুষের অর্থনৈতিক কাজকর্মের বিশ্লেষণ আলোচিত হয়।
  • কার্যক্ষেত্র:- মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলি, খাদ্য সংগ্রহ, পশুপালন, কৃষিকার্য, শিল্প, ব্যবসাবানিজ্য, পরিসেবা, পরিবহন ব্যবস্থা প্রভৃতি আলোচনা করে।
  • ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ:- বিঞ্জান ও প্রযুক্তিকে কৃষিতে ব্যবহার, পরিবেশের অবনমন না ঘটিয়ে কৃষিকার্য, শিল্পের উৎপাদন বৃদ্ধি, অন্যান্য ক্ষেত্রে মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রভৃতি পরিকল্পনা গ্রহণ করা যায় অর্থনৈতিক ভূগোল পাঠের দ্বারা।
খ) জনসংখ্যা ও জনবসতি ভূগোল:- ভূগোলের এই শাখায় জনসংখ্যার পরিমাণ, জনবসতির বিকাশ ও বিবর্তন নিয়ে আলোচনা করে।
  • কার্যক্ষেত্র:- জনসংখ্যা সম্বন্ধীয় যেমন----জনসংখ্যার বৃদ্ধি, বন্টন, ঘনত্ব, প্রজনন,জন্মহার, মৃত্যুহার,শিক্ষাহার এবং জনবসতি সম্বন্ধীয় যেমন---- গ্রাম ও শহর নিয়ে আলোচনা, নগর পরিকল্পনা, শহর গড়েওঠার কারণ, মানুষের কর্মধারয় প্রভৃতি ক্ষেত্রে কার্য করে।
  • ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ:-  জনসংখ্যার হ্রাস-বৃদ্ধির সমস্যার সমাধান, উন্নত ও অনুন্নত দেশের বৈসম্য দূর করা, সম্পদ রুপে মানুষের ব্যবহার, কর্মসংস্থান, সরকারি ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা গ্রহণ করা যায়।

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال