উত্তর:
চোলশক্তির উত্থানের পটভূমি : খ্রিস্টীয় নবম শতকে দক্ষিণ ভারতে চোলশক্তির পুনরুত্থান ঘটে। চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। কাবেরী ও তার শাখানদীগুলির বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে ওঠে। এখানের রাজা মুট্টাবাইয়াকে ক্ষমতা থেকে সরিয়ে বিজয়ালয় রাজা হন। রাজা বিজয়ালয় পাণ্ড্য রাজাদের কাছ থেকে থাঞ্জাভুর বা তাঞ্জোর দখল করেন এবং এখানে রাজধানী প্রতিষ্ঠা করেন।
● চোল রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল :
[1] দক্ষিণ ভারতের কাবেরী ও তার শাখানদীগুলির বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে উঠেছিল। চোলদের রাজধানী ছিল তাঞ্জোর।
[2] রাজা বিজয়ালয়ের উত্তরসূরিরা চোল রাজ্যকে আরও সম্প্রসারিত করেন। চোলরা দক্ষিণের পাণ্ড্য অঞ্চল এবং উত্তরের পল্লব অঞ্চল দখল করে।
[3] চোলরাজা প্রথম রাজরাজ কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল দখল করেন।
[4] প্রথম রাজরাজের পুত্র রাজেন্দ্র চোল কল্যাণের চালুক্যদের পরাজিত করেন। তিনি বাংলা অভিযান করেন এবং গঙ্গানদীর তীরে পাল রাজা প্রথম মহীপালকে পরাজিত করে গঙ্গাইকোণ্ডচোল উপাধি নেন। তিনি সিংহলরাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সিংহল জয় করেন। তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়, সুমাত্রা ও জাভায় আধিপত্য প্রতিষ্ঠা করেন।
Tags
History
