উত্তরঃ ১৯৫২ খ্রিস্টাব্দের পর চলচ্চিত্র শিল্পে নানা পরিবর্তন ! ওই বছরই সত্যজিৎ রায় শুরু করেন ‘পথের পাঁচালী’-র কাজ। আলোচ্য সময়ই ঋত্বিক ঘটক ও মৃণাল সেন ভারতীয় চলচ্চিত্রে কৃতিত্বের পরিচয় রাখেন। দেশভাগের যন্ত্রণাকে কেন্দ্র করে ঋত্বিক ঘটক ‘মেঘে ঢাকা তারা', 'সুবর্ণরেখা', 'কোমল গান্ধার' প্রভৃতি চলচ্চিত্র তৈরি করেন। এক্ষেত্রে মৃণাল সেনের ‘ভুবন সোম’, ‘একদিন প্রতিদিন’, ‘আকালের সন্ধানে' প্রভৃতির নাম উল্লেখযোগ্য।
Tags
History
