উত্তর: বল্লালসেন ছিলেন সেন বংশের রাজা। তিনি পিতা বিজয়সেনের মৃত্যুর পর ১১৫৯ খ্রিস্টাব্দে সেন বংশের সিংহাসনে বসেন। বল্লালসেন সম্পর্কে জানা যায় আনন্দভট্ট রচিত ‘বল্লালচরিত’ গ্রন্থ, নৈহাটি লিপি, ভাগলপুর লিপি প্রভৃতি থেকে।
[1] রাজ্যজয় : সিংহাসনে বসার পর বল্লালসেন মগধ ও মিথিলা জয় করেন। দিনাজপুর, রংপুর, বগুড়া, সুন্দরবন, মেদিনীপুর অঞ্চলও তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল। তিনি গৌড়ের শাসক গোবিন্দপালকে পরাজিত করে গৌড় দখল করেন।
[2] রাজধানী : বল্লালসেন বাংলার বিক্রমপুরে তাঁর রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন।
[3] উপাধি : বল্লালসেনের উপাধি ছিল ‘নিশঙ্ক শঙ্কর গৌড়েশ্বর'।
◆ কৃতিত্ব :
[1] বল্লালসেন দানসাগর ও অদ্ভুতসাগর নামে হিন্দুধর্মের আচারপদ্ধতি ও ক্রিয়াকর্ম বিষয়ে দুটি গ্রন্থ রচনা করেন।
[2] তিনি হিন্দুসমাজে কৌলীন্য প্রথার প্রবর্তন করেন।
[3] তিনি হিন্দুধর্মের অনুরাগী ছিলেন এবং নেপাল, ওড়িশা ও আরাকানে ধর্মপ্রচারক পাঠান। বল্লালসেন বৃদ্ধ বয়সে পুত্র লক্ষ্মণসেনের হাতে রাজকার্য ছেড়ে দিয়ে গঙ্গাতীরে শাস্ত্রচর্চা করে শেষজীবন অতিবাহিত করেন।
Tags
History
