উত্তর: বাংলায় সেন বংশের উত্থান : খ্রিস্টীয় একাদশ শতকে বাংলায় সেন বংশের শাসন শুরু হয়। সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল। তাঁরা সেখান থেকে এসে বাংলায় রাজত্ব করেছিলেন।
[1] সামন্তসেন : সামন্তসেন বাংলায় সেন বংশের প্রতিষ্ঠা করেন।
[2] হেমন্তসেন : সামন্তসেনের পুত্র হেমন্তসেন রাঢ় অঞ্চলে সেনদের আধিপত্য প্রতিষ্ঠা করেন। তিনি ‘মহারাজাধিরাজ’ উপাধি নেন।
[3] বিজয়সেন (১০৯৬-১১৫৯ খ্রি.) : হেমন্তসেনের পুত্র বিজয়সেনকে স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন।
[4] বল্লালসেন (১১৫৯-১১৭৯ খ্রি.) : বিজয়সেনের পুত্র বল্লালসেন পাল রাজা গোবিন্দপালকে পরাস্ত করে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন।
[5] লক্ষ্মণসেন (১১৭৯-১২০৪/৫ খ্রি.) : বল্লালসেনের পুত্র লক্ষ্মণসেন প্রয়াগ, বারাণসী ও পুরীতে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি পূর্ববঙ্গের বিক্রমপুরে তাঁর রাজধানী প্রতিষ্ঠা করেন।
● সেন বংশের পতন (১২০৪/৫ খ্রি.) : তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণে কার্যত বাংলায় সেন শাসনের অবসান ঘটে।
Tags
History
