উত্তর:
◆ শশাঙ্ক ও হর্ষবর্ধনের সংঘাতের কারণ ও ফলাফল কারণ : গৌড়াধিপতি শশাঙ্ক সমগ্র বাংলা ও বিহার এবং ওড়িশার কিছু অংশ জয় করার পর কনৌজ দখলের পরিকল্পনা করেন। কনৌজের রাজা গ্রহবর্মা থানেশ্বরের রাজকন্যা হর্ষবর্ধনের ভগিনী রাজ্যশ্রীকে বিবাহ করেন। ফলে কনৌজ ও থানেশ্বর জোটবদ্ধ হয়। শশাঙ্কও মালবরাজ দেবগুপ্তের সঙ্গে জোটবদ্ধ হন এবং কনৌজ আক্রমণ করেন। ফলে—
[1] শশাঙ্ক কনৌজ দখল করে গ্রহবর্মাকে হত্যা করেন।
[2] কনৌজ উদ্ধারে আগত হর্ষবর্ধনের জ্যেষ্ঠ ভ্রাতা থানেশ্বররাজ রাজ্যবর্ধনকে শশাঙ্ক হত্যা করেছিলেন। এরপর হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে আরোহণ করেন এবং শশাঙ্কের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়েন।
◆ ফলাফল : হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে আরোহণ করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। এই সংঘাতের ফলাফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। যেমন—
[1] বাণভট্ট এবং হিউয়েন সাঙ (সুয়ান জাং) এই যুদ্ধ সম্পর্কে নীরব।
[2] আর্যমঞ্জুশ্রীমূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে বলা আছে, হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করেছিলেন। তবে বর্তমানে গ্রহণযোগ্য মত হল হর্ষবর্ধন শশাঙ্কের কোনো ক্ষতি করতে পারেননি। শশাঙ্কের মৃত্যুর (৬৩৭ খ্রি.) পর হর্ষবর্ধন বাংলা জয় করেছিলেন।
Tags
History
