শিল্প বিপ্লবের ফলে ইউরোপীয় সমাজ ব্যবস্থা থেকে পূর্বতন সামন্তশ্রেণির অবলুপ্তি ঘটে এবং নতুন শিল্পপতি শ্রেণি বা পুঁজিপতি শ্রেণির মানুষের আবির্ভাব ঘটে। এই পুঁজিপতিরা শিল্প ক্ষেত্রে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যেই প্রচুর মুনাফা কামিয়ে অর্থের পাহাড় সৃষ্টি করে। সাধারণ মানুষ কৃষিকাজের সাথে নিয়োজিত থাকতেন, অন্য কাজের ফাঁকে, কুটিরশিল্প রূপে শিল্পদ্রব্য উৎপন্ন হত। শিল্পবিপ্লবের ফলে যন্ত্রনির্ভর শিল্পব্যবস্থা গড়ে ওঠে। সমাজে মূলত দুটি শ্রেণি দেখা যায় – পুঁজিপতি মালিক এবং শোষিত শ্রমিক। একজন পুঁজিপতি কারখানা ঘুরে দেখছেন।
Tags
History
