উত্তর: শশাঙ্ক ছিলেন বাংলার গৌড়ের রাজা। তিনি ৬০৬ থেকে ৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে গৌড়ে রাজত্ব করেছিলেন। তাঁর আমলে ব্যাবসাবাণিজ্য হ্রাস পেয়েছিল এবং কৃষিনির্ভর অর্থনীতির গুরুত্ব বেড়েছিল।
ব্যাবসাবাণিজ্য : শশাঙ্কের আমলে বাংলায় ব্যাবসাবাণিজ্যে মন্দা দেখা দিয়েছিল। ব্যাবসাবাণিজ্যের অবনতির ফলে সমাজে শ্রেষ্ঠী বা বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমে গিয়েছিল।
মুদ্রা : শশাঙ্কের আমলে বাংলায় সোনার মুদ্রা চালু ছিল তবে তার মান পড়ে গিয়েছিল। তখন নকল সোনার মুদ্রাও ছিল, কিন্তু রুপোর মুদ্রা ছিল না।
কৃষি : শশাঙ্কের আমলে মানুষ কৃষিনির্ভর হয়ে পড়েছিল। ফলে সমাজে জমির চাহিদাও বেড়েছিল। সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে স্থানীয় প্রধানদের বা মহত্তরদের ক্ষমতা ও গুরুত্ব বেড়েছিল। এই সময় স্থানীয় প্রধানরা বণিক বা শ্রেষ্ঠীদের মতো সামাজিক মর্যাদা লাভ করেছিল।
Tags
History
