উত্তরঃ ঔপনিবেশিক ব্রিটিশ সরকার বাণিজ্যর প্রয়োজনে চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষের ওপর অধিক গুরুত্ব দেয়। কোম্পানির সরকার এই সমস্ত ফসল উৎপাদনের জন্য কৃষকদের বাধ্য করে। এইসব কৃষিজ ফসলকে বাণিজ্যের মূল উপকরণ হিসেবে ব্যবহার করার প্রক্রিয়া হল কৃষির বাণিজ্যিকীকরণ। কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষকসমাজে ভেদাভেদ তৈরি হয়েছিল। তা ছাড়া কৃষির বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিলেন।
Tags
History
