উত্তরঃ ঔপনিবেশিক শাসনকালে কৃষকদের উচ্চহারে রাজস্ব দিতে হত। বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও তাঁরা এই রাজস্ব দিতে বাধ্য থাকতেন। এই নগদ রাজস্ব মেটানোর তাগিদে কৃষকদের চড়া সুদে মহাজনদের কাছ থেকে ঋণ গ্রহণ করতে হত। মহাজনরা বিভিন্ন অসৎ ও বেআইনি উপায়ে কৃষকদের শোষণ করতেন। এটিই ‘মহাজনি ব্যবস্থা' নামে পরিচিত।
Tags
History
