উত্তরঃ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকের অবস্থার কোনো উন্নতি তো ঘটেইনি, বরং অবনতি ঘটেছিল। উঁচু হারের রাজস্ব নেওয়া হলে কৃষকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপে। তা ছাড়া প্রায়ই নানা ধরনের বেআইনি কর (অবওয়াব) নেওয়া হলে কৃষকদের অবস্থা আরও খারাপ হয়। চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের স্বত্বকে খারিজ করে তাকে কৃষিশ্রমিক বা ভাগচাষিতে পরিণত করা হয়। ফলে নানা দিক থেকে চাপে পড়ে কৃষকের অবস্থার অবনতি ঘটতে থাকে।
Tags
History
