উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহের পর ঔপনিবেশিক সিপাহি বাহিনীকে ঢেলে সাজানো হয়েছিল। ব্রিটিশ শাসকের ধারণা ছিল ভাতের বদলে রুটি খাওয়া ভারতীয়রা শারীরিকভাবে বেশি সক্ষম। এই ধারণা থেকে মহাবিদ্রোহের পর পাঞ্জাবের জাঠ অধিবাসীদের সেনাবাহিনীতে নিয়োগ করা শুরু হয়। পাশাপাশি সেনাবাহিনীতে পাঠান, রাজপুত ও নেপালি গোরখাদের সংখ্যা বাড়ানো হয়। ঔপনিবেশিক শাসকের যুদ্ধে দক্ষ এইসব সেনাদের সামরিক জাতি বলে প্রচার করত।

0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box