উত্তরঃ ঔপনিবেশিক ভারতে কৃষি থেকে লাভের বেশিরভাগটাই ঔপনিবেশিক সরকার, জমিদার ও মহাজনদের হাতে চলে যেত। উদাহরণ হিসেবে বলা যায়, উনিশ শতকের দ্বিতীয়ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বৃদ্ধি পায়। ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর তুলোর দাম কমে গেলে তুলোচাষিরা খুবই অসুবিধায় পড়ে। এর ওপর কৃষকদের থেকে চড়া হারে রাজস্ব আদায় করা হতে থাকে। একইসঙ্গে খরা ও অজন্মার কারণে কৃষকসমাজ আরও দুর্দশায় পড়ে। এই সুযোগ নিয়ে সাহুকার মহাজনরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যের তুলোচাষিরা বিদ্রোহ ঘোষণা করেন।
Tags
History
