আঠারোশো শতকের শেষার্ধে ভারতীয় কৃষকসমাজের ওপর কৃষির বাণিজ্যিকীকরণের কী প্রভাব পড়েছিল ?

উত্তরঃ আঠারোশো শতকের শেষার্ধে কৃষির বাণিজ্যিকীকরণের ফলে যে যে ক্ষতিকর প্রভাব ভারতীয় কৃষক সমাজের ওপর পড়েছিল, তার মধ্যে রয়েছে—

কৃষকসমাজে ভেদাভেদ তৈরি : সরকারি সেচ ব্যবস্থায় সুবিধা পেতেন ধনী কৃষকেরা। কারণ তাঁদেরই কেবল খালের জল ব্যবহারের বিনিময়ে উঁচু হারে কর দেওয়ার ক্ষমতা ছিল। এর ফলে ভারতীয় কৃষকসমাজে ভেদাভেদ তৈরি হয় ।

কৃষকদের লোকসান: মূলধনের জোগান, বাজারের ও চাহিদার ওপর কৃষিজ ফসলের উৎপাদন নির্ভরশীল ছিল। কিন্তু সাধারণ কৃষকদের পক্ষে মূলধন জোগাড় করা সম্ভব হত না। তাই তাঁরা ফসল উৎপাদনের বিনিময়ে সরাসরি লাভও পেতেন না। মূলধনের বিনিয়োগকারীরাই লাভের অধিক অংশ নিয়ে নিত। এতে কৃষকদের লোকসান হয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال