উত্তরঃ প্রথমে রামমোহন এবং পরে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখের উদ্যোগে ব্রাহ্ম আন্দোলন শহর থেকে জেলায় ছড়িয়ে পড়ে। কিন্তু সমাজের নীচু তলার মানুষের কাছে এই আন্দোলন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। কারণ তাদের সঙ্গে ব্রাহ্ম আন্দোলনের বিশেষ যোগাযোগ ছিল না । তা ছাড়া ব্রাহ্মসমাজের সংস্কারকগণ সমাজের সমস্ত রকম মানুষকে নিয়ে তেমন চিন্তা করেননি। তা ছাড়া এই সংস্কাররকদের অধিকাংশই ছিলেন উঁচু জাতির প্রতিনিধি।সর্বোপরি বিভিন্ন প্রথার নিষ্ঠুরতা ও অমানবিকতার বদলে ওই প্রথাগুলি শাস্ত্রসম্মত ছিল কি না সেই বিষয়ের ওপরই তাঁরা বেশি জোর দেন। তাই বলা যায়, সমাজের নীচু তলার মানুষের মধ্যে ব্রাহ্ম আন্দোলন ছড়িয়ে পড়েনি।
Tags
History
