বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার' কেন বলা হয় ?

উত্তরঃ  বিদ্যাসাগরকে "ট্র্যাডিশনাল মডার্নাইজার" (traditional moderniser) বা "ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী" বলা হয় কারণ তিনি সনাতন ভারতীয় ঐতিহ্যকে সম্মান করে আধুনিকতা ও সংস্কারের পথে হেঁটেছেন। তিনি সমাজ সংস্কারের জন্য আধুনিক চিন্তাভাবনাকে কাজে লাগিয়েও ভারতীয় সংস্কৃতির ভিত্তি বজায় রাখতে চেয়েছিলেন। 
ঊনবিংশ শতকের দ্বিতীয়ভাগে বাংলার শিক্ষাসংস্কারের প্রাণপুরুষ ছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর মনে করতেন, যুক্তির বিকাশের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন কিন্তু সেই শিক্ষার মাধ্যম হবে ‘মাতৃভাষা'। এজন্য তিনি বাংলা স্কুল প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁর উদ্যোগে বিভিন্ন জেলায় বহু মডেল স্কুল চালু হয়। তিনি বিশ্বাস করতেন, প্রাচ্য ও পাশ্চাত্যের ভাবধারার সমন্বয়েই ভারতবাসীর সর্বাঙ্গীণ উন্নতি সম্ভব। তিনি সংস্কৃত কলেজে ইংরেজি পঠনপাঠনের প্রচলন করেন। সমকালীন সমাজে বিদ্যাসাগর ছিলেন সত্যকার বাস্তববাদী। এ কারণে ড. অমলেশ ত্রিপাঠী বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার' অর্থাৎ একজন ঐতিহ্যবাহী আধুনিকতাবাদের প্রবক্তা অভিহিত করেছেন ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর



Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال