উত্তরঃ ঊনবিংশ শতকের প্রথম দিকে হিন্দুসমাজে সতীদাহপ্রথা প্রচলিত ছিল। স্বামীর মৃত্যু হলে তার জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে নববধূর সাজে সাজিয়ে জোর করে পুড়িয়ে মারা হত। শুধু তাই নয়, আগুনে পুড়তে থাকা অসহায় বিধবার আর্ত চিৎকার যাতে সকলের কানে না পৌঁছোয়, তার জন্য শ্মশানে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে একদল অমানুষ পৈশাচিক উল্লাসে মেতে উঠত। এই বীভৎস প্রথাই ‘সতীদাহপ্রথা' নামে পরিচিত।
Tags
History
