ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে কীভাবে প্রাচ্য শিক্ষাচর্চার উদ্যোগ নিয়েছিলেন ?

উঃ । ভারতের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃত চর্চাকে বলে প্রাচ্যবাদ । ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থরক্ষার জন্য ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষাব্যবস্থার উদ্যোগ নেন । তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষকে ভালোভাবে শাসন করতে হলে ভারত ও তার সংস্কৃতি সম্বন্ধে জ্ঞান থাকা জরুরি । সেই অনুযায়ী ফারসি ও ভারতীয় ভাষা জানা লোকেদের তিনি রাজস্ব দফতরের কাজে নিয়োগ করেছিলেন । কোম্পানীর কর্মচারীদের সুবিধার জন্য হেস্টিংস হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন । নাথানিয়েল ব্র্যাসি হালেদ হেস্টিংসের পৃষ্ঠপোষকতায় একটি হিন্দু আইন সংকলন অনুবাদ করেন । এর নাম A Code of Gentoo Law , অপরদিকে কোম্পানির বিভিন্ন নিয়মনীতিগুলিকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করানো হয় । এলিজা ইম্পের তৈরি আইনগুলিরও ফারসি ও বাংলা অনুবাদ করা হয় ১৭৮৩ খ্রিস্টাব্দে । এই অনুবাদ করেন জোনাথন ডানকান । হেস্টিংস বুঝেছিলেন ঔপনিবেশিক সমাজের জ্ঞানচর্চা ও চিন্তাভাবনার সঙ্গে সম্যক পরিচয় প্রশাসনের কাজে প্রয়োজন । এই সময় যে সমস্ত প্রাচ্যশিক্ষা ও ভাষাচর্চা কেন্দ্র । গড়ে ওঠে তার মূল উদ্দেশ্য ছিল এই সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষিত ব্যক্তিরা ঔপনিবেশিক শাসন ও বিচার ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়ক হবেন । এই উদ্দেশ্যে ১৭৮১ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা তৈরি করে আরবি ও ফারসি ভাষাচর্চার উদ্যোগ নেন । ওয়ারেন হেস্টিংস বিভিন্ন অঞ্চলের সংস্কৃত পণ্ডিতদের কলকাতায় বিদ্যাচর্চার সুযোগ করে । দিয়েছিলেন । জোনাথন ডানকান ১৭৯৯ খ্রিস্টাব্দে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন । ১৭৮৪ খ্রিস্টাব্দে উইলিয়াম তো কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন । জোনাথনের লক্ষ্য ছিল সংস্কৃত ভাষায় লেখা ভারতীয় সাহিত্যগুলির ইংরেজি অনুবাদ করা । তিনি মনে করতেন এর ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়ার পথ আরও সুগম হবে । এর পর ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ এবং ১৮২৯ খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয় । প্রতিষ্ঠা করেন হেম্যান হোরাস উইলসন । তাছাড়া শ্রীরামপুর মিশনারি ও অন্যান্য ইউরোপীয় ব্যক্তিবর্গের উদ্যোগে প্রাঙা শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে ও পাশাপাশি বই ছাপা শুরু হলে প্রাচ্য বিদ্যাচর্চা গতি লাভ

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال