জাতীয় চেতনার জাগরণে স্বামী বিবেকানন্দের ভূমিকা কী ছিল ?

উত্তরঃ জাতীয় চেতনার জাগরণে স্বামী বিবেকানন্দের ভূমিকা ছিলদেশপ্রেমের জাগরণে: ভারতবাসীকে দেশপ্রেমের জাগরণে স্বামীজিই প্রথম সম্পূর্ণরূপে দীক্ষিত করেন। স্বামীজি যুবসমাজকে মাতৃভূমির প্রতি কর্তব্য পালনের আহ্বান জানিয়ে বলেন—“আগামী পঞ্চাশ বৎসর মাতৃভূমিই যেন আমাদের একমাত্র উপাস্য দেবতা হন ৷ ”

নবভারত গঠনে: স্বামীজি তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে এক নবভারত গঠনের আহ্বান জানান। তিনি বলেন—কর্মই জীবন, কর্মেই মুক্তি। স্বামীজির এই আহ্বান ভারতীয় যুবসমাজের মনে জাতীয়তাবাদের দুর্বার প্রেরণার সৃষ্টি করে ।

বাণী ও আদর্শ প্রচারের দ্বারা: স্বামীজির বাণী ও আদর্শ পাঠ করে দেশবাসীর অন্তরে জাতীয় চেতনার উন্মেষ ঘটে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال