উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer 2024


  1. দ্বিমেরু করণ কাকে বলে ? অথবা , দ্বিমেরু রাজনীতি বলতে কী বোঝায় ? 

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমি রাষ্ট্রজোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের দ্বারা বিশ্বরাজনীতি দারুণভাবে প্রভাবিত হয় । এই দুই মহাশক্তি জোটের যুদ্ধ পরবর্তী এই রাজনৈতিক ব্যবস্থাকে দ্বিমেরুকরণ বা দ্বিপাক্ষিক রাজনীতি বলা হয় । 

  1. ‘ দাঁতাত ’ ও ‘ ঠান্ডা লড়াই’- এর মধ্যে প্রধান পার্থক্য কী ? 

Ans: দাঁতাতের অর্থ হলো বিবদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা , অন্যদিকে ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা । 

  1. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো । 

Ans: দরিদ্র দেশগুলির স্বার্থরক্ষা ও নিরাপত্তা রক্ষার্থে । 

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী ? 

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম হলো NATO 

  1. ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয় ? 

Ans: ১৯৪৭ খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয় । 

  1. বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে ? 

Ans: বর্তমানে বিশ্ব রাজনীতি একমেরুকরণের দিকে চলছে । 

  1. রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন ?

Ans: জর্জ সি . মার্শাল ছিলেন ট্রুম্যানের পররাষ্ট্র সচিব । 

  1. কোন বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয় ? 

Ans: তৃতীয় বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয় ৷ 

  1. জোটনিরেপক্ষতার মূল উৎস কী ? 

Ans: ১৯৫৫ খ্রিস্টাব্দের পঞ্চশীল নীতি হলো জোটনিরপেক্ষতার মূল উৎস । 

  1. কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ? 

Ans: ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে । 

  1. আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করো ।

Ans: আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব অর্থাৎ ১৯৪৫ সালের পরবর্তী কাল । 

  1. জর্জ মার্শাল কে ছিলেন ? 

Ans: মার্কিন পররাষ্ট্র সচিব । 

  1. দেঁতাত কথার অর্থ কী ? 

Ans: ‘ পেঁতাত ‘ কথার অর্থ ‘ পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা । 

  1. চিন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ কোন বছর লাভ করে ? 

Ans: ১৯৭১ সালে । 

  1. ‘ পেরেড্রোইকা ’ ও ‘ গ্লাসনোস্ত ‘ নীতি দু’টির উদ্‌গাতা কে ছিলেন ?

Ans: প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গোর্বাচেভ । 

  1. পেরেস্ত্রোইকা বলতে কী বোঝায় ?

Ans: পেরেথ্রোইকা বলতে পুনর্গঠন , পরিবর্তন ও সংস্কারসাধনকে বোঝায় । 

  1. গ্লাসনস্ত বলতে কী বোঝো ? 

Ans: গ্লাসনস্ত বলতে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা ‘ – কে বোঝায় ।

  1. প্রশ্ন : বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত ?

Ans: ‘ বান্দুং ’ – এর দশটি নীতি ।

  1. ‘ কমিনফর্ম ‘ গঠনের উদ্দেশ্য কী ছিল ? 

Ans: বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা । 

  1. ওয়ারশ জোটের সচিবালয় কোথায় ছিল ? ক’টি দেশ যোগদান করেছিল ? 

Ans: মস্কোতে । 

  1. ভারত ও চিনের মধ্যে পঞশীল চুক্তি কবে অনুষ্ঠিত হয় ? 

Ans: ১৯৫৪ সাল । 

  1. জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় ?

Ans: কায়রো । 

  1. জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় ? 

Ans: ১৯৫৯ সাল । 

  1. কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াই – এর অবসানের কথা ঘোষিত হয় ? 

Ans: ১৯৯০ সালের ২ জুন । 

  1. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্য কত ? 

Ans: ১২০ টি দেশ । 

  1. মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল ? 

Ans: যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলাই ছিল মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য । 

  1. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল ? 

Ans: ১৯১৪ সালের ২৮ জুলাই । 

  1. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয় ? 

Ans: ১৯১৯ সালের ২৮ জুন । 

  1. ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? 

Ans: ১৯৪৯ সালের ৪ এপ্রিল । 

  1. ওয়ারশ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

Ans: ১৯৫৫ সালের ১৪ মে । 

  1. কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ? 

Ans: ফিদেল কাস্ত্রো । 

  1. দাঁতাত কী ? 

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেঁতাত বলে । 

  1. কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল ?

Ans: সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল । 

  1. ‘ মিত্রশক্তি ‘ কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল ?

Ans: ব্রিটেন , ফ্রান্স , আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন । 

  1. ‘ অক্ষশক্তি ‘ কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল ? 

Ans: জার্মানি , ইতালি , জাপান ও স্পেন । 

  1. ‘ মিত্রশক্তি ‘ – র মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল ? 

Ans: সোভিয়েত ইউনিয়ন । 

  1. ফ্রিডম্যান – এর মতে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায় ? 

Ans: ঠান্ডা লড়াই হলো ‘ গরম শাস্তি ‘ । 

  1. সুয়েজ সংকট কবে দেখা দেয় ?  

Ans: ১৯৫৬ খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয় । 

39. কিউবার সংকট কবে দেখা দেয় ? 

Ans: ১৯৫৯ খ্রিস্টাব্দে কিউবায় সংকট দেখা দেয় । 

  1. চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন ? 

Ans: চার্চিল ১৯৪৬ সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন । 

  1. NAM- এর পুরো কথাটি কী ? 

Ans: NAM- এর পুরো কথাটি হলো ‘ Non Aligned Movement | 

  1. ‘ কোমেকন ’ কী জন্য গড়ে উঠেছিল ?

Ans: সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক । ও অর্থনৈতিক সংহতি বদ্ধির উদ্দেশ্যে ‘ কোমেকন ‘ গঠিত হয় । 

📖 মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?

যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলাই ছিল মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য।

📖 ‘কমিনফর্ম’ গঠনের উদ্দেশ্য কী ছিল?

‘কমিনফর্ম’ গঠনের উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা।

📖 কার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভিয়েতনাম গড়ে ওঠে?

হো চি মিন-এর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভিয়েতনাম গড়ে ওঠে।

📖 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের প্রধান দুই শক্তিধর রাষ্ট্রের নাম কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের প্রধান দুই শক্তিধর রাষ্ট্রের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন।

📖 'ঠান্ডা যুদ্ধ' বলতে কী বোঝ লেখো। [নমুনা প্রশ্ন]

‘ঠান্ডা যুদ্ধ' বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা ‘যুদ্ধও নয়, আবার শাস্তিও নয়।

📖 সিয়েটো কী?

সিয়েটো হল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি চুক্তি সংস্থা।

📖 পটসডাম সম্মেলন কবে হয়েছিল?

১৯৪৫ খ্রিস্টাব্দে পটসডাম সম্মেলন হয়েছিল।

📖 পটসডাম সম্মেলনে যোগদানকারী যে-কোনো দুজন নেতার নাম লেখো। [HS 17]

পটসডাম সম্মেলনে যোগাদানকারী দুজন নেতার নাম হল চার্চিল  রুজভেল্ট।

📖 'তৃতীয় বিশ্ব' কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

‘তৃতীয় বিশ্ব’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আলজিরিয়ার লেখক ফ্রাঞ্জ ফ্যানন।

📖 তৃতীয় বিশ্ব কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত?

এশিয়া, আফ্রিকা  লাতিন আমেরিকার স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি নিয়ে তৃতীয় বিশ্ব গঠিত।

📖 মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য কী ছিল?

মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য ছিল সোভিয়েত বিরোধিতা এবং একটি কমিউনিজম-বিরোধী জোট গঠন করা।

📖 ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়?

১৯৪৭ খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়।

📖 ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন?

বার্নার্ড বারুচ প্রথম ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রয়োগ করেন।

📖 কাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল?

সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল।

📖 NATO জোটের পালটা জোটের নাম কী?

Warsaw জোট হল NATO জোটের পালটা জোট।

📖 NPT-র পুরো কথাটি কী? [HS 17]

NPT-র পুরো কথাটি হল— Non-Proliferation Treaty 

📖 জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি কবে হয়?

 ১৯৪৮ খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয়।

📖 কিউবার সংকট দেখা দেয় কবে? [HS 15]

১৯৬২ খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দেয়।

📖 ‘মিত্রশক্তি’ কোন্ কোন্ দেশকে নিয়ে গড়ে উঠেছিল?

ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা  সোভিয়েত ইউনিয়নকে নিয়ে 'মিত্রশক্তি’ গড়ে উঠেছিল।

📖 ‘অক্ষশক্তি’ কোন্ কোন্ দেশকে নিয়ে গড়ে উঠেছিল?

জার্মানি, ইটালি, জাপান  স্পেনকে নিয়ে সমাজতান্ত্রিক ‘অক্ষশক্তি’ গড়ে উঠেছিল।

📖 ‘ঠান্ডা লড়াই’ কথাটি কে জনপ্রিয় করেছিলেন?

‘ঠান্ডা লড়াই’ কথাটি জনপ্রিয় করেছিলেন ওয়াল্টার লিপম্যান।

📖 ‘ক্যু-দেতা’ কী?

 ‘ক্যু-দেতা’ বলতে বোঝায় বলপূর্বক আকস্মিকভাবে সরকারের পরিবর্তন।

📖 মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝায়?

ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এককভাবে প্রয়োজনীয় কর্মসূচি রূপায়ণের পরিকল্পনাই হল মার্শাল পরিকল্পনা।

📖 ট্রুম্যান নীতি কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত এলাকা প্রতিষ্ঠার জন্য ইউরোপের দেশগুলিকে সামরিক  অর্থনৈতিক সাহায্য প্রদান করা।

আরো পড়ুনঃ দ্বাদশ শ্রেণি বিষয় রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতি MCQ

📖 ‘ওয়ারশ’ জোট কারা তৈরি করেছিল?

পশ্চিমি জোট 'ন্যাটো'-র পালটা হিসেবে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশগুলিকে নিয়ে 'ওয়ারশ' জোট তৈরি করেছিল।

📖 দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী? [নমুনা প্রশ্ন]

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম হল NATO

📖 ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা কে ছিলেন?

ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন হো-চি-মিন।

📖 জাতীয় ক্ষমতা বলতে কী বোঝায়? [HS 15]

জাতীয় ক্ষমতা বলতে নিজের জাতীয় স্বার্থ  নীতি অনুসারে অন্য রাষ্ট্রের নীতিনির্ধারণের ওপর প্রভাব খাটানোর ক্ষমতাকে বোঝায়।

📖 জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়? [HS 15]

একটি রাষ্ট্রের কর্মপদ্ধতি এবং বিকাশ নীতি যার ভিত্তিতে গঠিত হয় তাকে জাতীয় স্বার্থ বলে।

📖 জোটনিরপেক্ষতা উদ্ভবের একটি কারণ লেখো।

জোটনিরপেক্ষতা উদ্ভবের একটি কারণ হল ঠান্ডা যুদ্ধের দুনিয়ায় কোনো জোটে যোগ না দিয়ে সাম্রাজ্যবাদ  উপনিবেশবাদবিরোধী জাতীয় চুক্তি আন্দোলন গড়ে তোলা।

📖 চার্চিল কোন্ সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? [নমুনা প্রশ্ন ]

চার্চিল ১৯৪৬ সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন।

📖 তৃতীয় বিশ্ব বলতে কী বোঝ?

তৃতীয় বিশ্ব বলতে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলিকে বোঝায়।

📖 দেতাঁত  ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী? [HS '16]

দেঁতাত এর অর্থ হল ‘উত্তেজনা প্রশমন’ বা ‘বন্ধুত্বের পুনরুদ্ধার। অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা ‘যুদ্ধও নয়, আবার শান্তিও নয়'।

📖 ভারত কবে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?

ভারত ১৯৯৮ খ্রিস্টাব্দে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।

📖 একমেরুকেন্দ্রিক বিশ্ব বলতে কী বোঝ?

মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিশ্বকে একমেরুকেন্দ্রিক বিশ্ব বলা হয় 

📖 একমেরুকরণ কাকে বলে?

আন্তর্জাতিক ব্যবস্থায় একটিমাত্র অতিবৃহৎ শক্তির প্রাধান্যকে একমেরুকরণ বলা হয়।

📖 একমেরুকরণের জন্ম কখন হয়?

১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ঠান্ডা লড়াইয়ের সম্পূর্ণ পরিসমাপ্তি ঘটলে একমেরুকরণের জন্ম হয়।

📖 আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করো। [নমুনা প্রশ্ন]

আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল হল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব অর্থাৎ ১৯৪৫ সালের পরবর্তী কাল।

📖 ভারতের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা কে?

জওহরলাল নেহরু ছিলেন ভারতের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা।

📖 বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? [HS 15]

১৯৬১ খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়।।

📖 ভারতে পররাষ্ট্রনীতির মূলভিত্তি কী? অথবা, ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী? [HS'16]

জোটনিরপেক্ষতা হল ভারতের বিদেশনীতি বা পররাষ্ট্রনীতির মূলভিত্তি।

📖 যুগোশ্লাভিয়ার জোটনিরপেক্ষ আন্দোলনে নেতা কে ছিলেন?

যুগোশ্লাভিয়ার জোটনিরপেক্ষ আন্দোলনে নেতা ছিলেন মার্শাল টিটো।

📖 জোটনিরপেক্ষ মতাদর্শ কোন্ ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত? [HS 16; নমুনা প্রশ্ন]

ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্কপ্রসূত মতাদর্শ হল জোটনিরপেক্ষতা 

📖 জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী? [HS'16]

জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় স্বার্থানুযায়ী স্বাধীন নীতির অনুসরণ।

📖 জোটনিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

জোটনিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য হল শান্তিপূর্ণ সহাবস্থান।

📖 মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?

নাসের ছিলেন মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা।

📖 জোটনিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতার সপক্ষে যে-কোনো একটি যুক্তি প্রদর্শন করো। অথবা, বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। [HS '15]

ঠান্ডা লড়াইমুক্ত দুনিয়ায় বিশ্বায়নের মুক্তবাজার অর্থনীতির যুগে উন্নত  উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যাপক বৈষম্যের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে জোটনিরপেক্ষ আন্দোলন উন্নত  উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে শক্তিশালী মঞ্চ হয়ে উঠতে পারে।

📖 ‘জোটনিরপেক্ষতা' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

১৯৪৬ সালের  সেপ্টেম্বরে এক বেতার ভাষণে নেহরু সর্বপ্রথম ‘জোটনিরপেক্ষতা’ শব্দটি ব্যবহার করেন।

📖 বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো।

বান্দুং সম্মেলনে গৃহীত দুটি উল্লেখযোগ্য নীতি হল— (১) সব জাতির সার্বভৌমত্ব  ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাপ্রদর্শন। (২) কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা।

📖 কত সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? [নমুনা প্রশ্ন]

১৯৫৫ সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।

📖 NAM-এর পুরো কথাটি কী? [HS 17]

NAM-এর পুরো কথাটি হল— Non-Aligned Movement

📖 একটি ‘পঞ্চশীল’ নীতির উল্লেখ করো। [নমুনা প্রশ্ন]

একটি পঞ্চশীল নীতি হল—শান্তিপূর্ণ সহাবস্থান।

📖 ‘পঞ্চশীল’ নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? অথবা, কত সালে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয়? [নমুনা প্রশ্ন]

১৯৫৪ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন।

📖 কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে?

১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।

📖 'দেতাঁত' বলতে কী বোঝ? [HS 17]

মার্কিন যুক্তরাষ্ট্র  সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাঁত বলে।

📖 ‘পেরেস্ত্রোইকা’  ‘গ্লাসনোস্ত’ নীতি দুটির উদ্‌গাতা কে ছিলেন?

‘পেরেস্ত্রোইকা’  ‘গ্লাসনোস্ত' নীতি দুটির উদ্‌গাতা ছিলেন প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গোর্বাচেভ।

📖 ‘পেরেস্ত্রোইকা’ বলতে কী বোঝায়?

‘পেরেম্রোইকা’ বলতে পুনর্গঠন, পরিবর্তন  সংস্কারসাধনকে বোঝায়।

📖 ‘গ্লাস্তনোস্ত’ বলতে কী বোঝায়?

‘গ্লাসনোস্ত’ বলতে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়।

📖 ‘দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি’ বলতে কী বোঝায়? [HS '16]

দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে বোঝায় বিশ্বরাজনীতিতে দুটি মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে।

📖 বান্দুং সম্মেলনে ক-টি দেশ যোগদান করেছিল?

বান্দুং সম্মেলনে ২৯টি দেশ যোগদান করেছিল।

 


Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال