সমভূমি কাকে বলে? সমভূমির বৈশিষ্ট্য লেখো।

 উত্তর: সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটারের কম উচ্চতাযুক্ত, সমতল, বিস্তীর্ণ ভূমিরূপকে সমভূমি বলে।

এর বৈশিষ্ট্যগুলো হলো:
i. সমভূমি সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটারের কম উচ্চতা যুক্ত।
ii. সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো।
iii. পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে।

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال