বাংলা ব্যাকরণ
মাধ্যমিক পরীক্ষায় ব্যাকরণ অংশ থেকে MCQ ও SAQ প্রশ্ন আসে।
- তির্যক বিভক্তি কাকে বলে?
- প্রযোজ্য ও প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
- করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও।
- সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
- সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও।
- করণের বীপ্সা বলতে কী বোঝো?
- অধিকরণ কারককে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?
- বাচ্য শব্দের অর্থ কী?
- বিগ্রহ বাক্য বলতে কী বোঝো?
- বহুব্রীহি শব্দের অর্থ কী?
- কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও।
- অনুসর্গের অপর নাম কী?
- অলোপ সমাস কাকে বলে? উদাহরণ দাও।
- বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো।
- নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
- অকারক পদ কোনগুলি? এদের অকারক পদ বলার কারণ লেখো।
- ‘অ’ বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও।
- বাক্য নির্মাণের শর্তগুলি লেখো।
