আফ্রিকা
গুরুত্বপূর্ণ: ২০২৬ সালে এই কবিতা থেকে ৩ ও ৫ নম্বরের কোনো প্রশ্ন আসেনি। তাই ২০২৭-এর জন্য MCQ, SAQ, মান ৩ ও মান ৫ বিশেষ গুরুত্বপূর্ণ।
মান ৩
- ‘তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা নাড়ার দিনে’ – ‘তাঁর’ বলতে কার কথা বোঝানো হয়েছে?
- ‘বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়’ – কার কথা বলা হয়েছে?
- ‘কৃপণ আলোর অন্তঃপুরে’ – ‘কৃপণ আলো’ বলার তাৎপর্য কী?
- ‘বিদ্রূপ করছিলে ভীষণকে’ – এখানে কার কথা বলা হয়েছে?
- ‘হায় ছায়াবৃতা’ – কাকে ছায়াবৃতা বলা হয়েছে? কেন?
- ‘অপরিচিত ছিল তোমার মানবরূপ’ – কার কথা বলা হয়েছে?
- ‘এল মানুষ ধরার দল’ – কবি কাদের সম্পর্কে বলেছেন?
- ‘গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে’ – কারা গর্বে অন্ধ?
- ‘পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে’ – সপ্রসঙ্গ ব্যাখ্যা করো।
- ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’ – কোন ঘটনাকে ‘চিরচিহ্ন’ বলা হয়েছে?
- ‘এসো যুগান্তের কবি’ – যুগান্তের কবিকে কোথায় আসতে বলা হয়েছে?
- ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী’ – মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো।
মান ৫
- ‘আফ্রিকা’ কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিমানসিকতার পরিচয় দাও।
- ‘উদ্ভ্রান্ত সেই আদিমযুগে’ – আদিম যুগের সেই উদ্ভ্রান্তির পরিচয় দাও।
- ‘হায় ছায়াবৃতা’ – ‘ছায়াবৃতা’ বলার কারণ কী?
- ‘অপরিচিত ছিল তোমার মানবরূপ’ – ‘তোমার’ বলতে কার কথা বলা হয়েছে?
- ‘এল মানুষ ধরার দল’ – কোথায় এল? এসে কী করেছিল?
- ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’ – অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও।
- ‘এসো যুগান্তের কবি’ – ‘যুগান্তের কবি’ কথাটির অর্থ কী?
- ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে; / বলো ক্ষমা করো’ – ‘মানহারা মানবী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
- ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী’ – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
