আয় আরো বেঁধে বেঁধে থাকি
গুরুত্বপূর্ণ: ২০২৬ সালে এই কবিতা থেকে ৩ ও ৫ নম্বরের কোনো প্রশ্ন আসেনি। তাই ২০২৭-এর জন্য MCQ, SAQ, মান ৩ এবং মান ৫ সবকিছুই গুরুত্বপূর্ণ।
মান ৩
- ‘আমাদের মাথায় বোমারু’ – ‘বোমারু’ বলতে কী বোঝানো হয়েছে?
- ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’ – ‘হিমানী’ কী? কাদের পায়ে পায়ে কেন হিমানীর বাঁধ?
- ‘আমাদের পথ নেই কোনো’ – বলার কারণ কী?
- ‘আমাদের শিশুদের শব’ – ‘শিশুদের শব’ বলতে কবি কী বুঝিয়েছেন?
- ‘আমাদের ইতিহাস নেই’ – কে, কেন এ কথা বলেছেন?
- ‘আমরা ভিখারি বারোমাস’ – ‘আমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
- ‘পৃথিবী হয়তো বেঁচে আছে’ – কবি ‘হয়তো’ বলেছেন কেন?
মান ৫
- ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো।
- ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় কবির সমাজসচেতনতার পরিচয় পাওয়া যায় – আলোচনা করো।
- ‘আমাদের ইতিহাস নেই / অথবা এমনই ইতিহাস’ – উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো।
- ‘তবু তো কজন আছি বাকি’ – ‘তবু’ শব্দটি ব্যবহারের কারণ কী? ‘কজন’-এর পরিচয় দাও।
- ‘আমরাও তবে এইভাবে / এ-মুহূর্তে মরে যাব না কি?’ – এমনটা মনে হচ্ছে কেন?
- ‘আমাদের কথা কে বা জানে’ – কাদের কথা বলা হয়েছে? তাদের কথা কেউ জানে না কেন?
- ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ – কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন? এর প্রয়োজনীয়তা কী?
