সিরাজদ্দৌলা
গুরুত্বপূর্ণ: এই নাট্যাংশ থেকে MCQ, SAQ বা মান ৩-এর প্রশ্ন আসে না। মান ৪-এর একটি প্রশ্নের উত্তর লিখতে হয়।
মান ৪
- ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও।
- সিরাজদ্দৌলার চরিত্র আলোচনা করো।
- ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা...’ – বক্তা কে? কোন দুর্যোগের কথা বলা হয়েছে?
- ‘আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন’ – বক্তা কে? কার প্রতি বলেছেন?
- ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’ – কাদের উদ্দেশ্যে বলা হয়েছে?
- ‘বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়’ – বক্তব্যটির মধ্য দিয়ে বক্তার কী বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
- ‘জানি না আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি!’ – মানসিক ভাবনার পরিস্ফুটন আলোচনা করো।
- ঘসেটি বেগম চরিত্রের পরিচয় দাও।
- সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন? কেন?
- ‘মনে হয়, ওর নিশ্বাসে বিষ...’ – কার কথা বলা হয়েছে? বক্তার মানসিকতা আলোচনা করো।
- লুৎফা চরিত্র বিশ্লেষণ করো।
- ‘কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা’ – কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?
- ‘এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো’ – কাকে বলা হয়েছে? কারণ কী?
- ‘তোমাদের কাছে আমি লজ্জিত’ – বক্তা কে? লজ্জার কারণ কী?
- ‘দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা’ – বক্তা কে? কেন দরবার ত্যাগ করতে চান?
- ‘ওখানে কী দেখচ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো’ – বক্তা কে? তাঁর মনোভাব কী?
- ‘দুর্দিন না সুদিন?’ – কে কাকে বলেছে? দুর্দিন ও সুদিন বলতে কী বোঝানো হয়েছে?
- ‘ঘরে-বাইরে প্রতিনিয়ত এই বাক্যজ্বালা...’ – ঘরে-বাইরের কী ধরনের বাক্যজ্বালার প্রসঙ্গ?
- ‘এইবার হয়তো শেষ যুদ্ধ’ – কোন যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলা হয়েছে?
