কোনি
গুরুত্বপূর্ণ: সহায়ক পাঠ ‘কোনি’ উপন্যাস থেকে শুধুমাত্র দুটি ৫ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। ছোট প্রশ্ন আসে না।
মান ৫
- কোনি চরিত্রটি বিশ্লেষণ করো।
- সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো।
- স্বামীর যোগ্য সহধর্মিণীরূপে লীলাবতীর পরিচয় দাও।
- কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।
- ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনের প্রেরণা হিসেবে কাজ করেছিল?
- দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই বর্ণনা করো।
- ‘আজ বারুণী’ – বারুণী কী? এই অনুষ্ঠান উপলক্ষ্যে ঘাটের চিত্র বর্ণনা করো।
- বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় ও তার বিরক্তির কারণ উল্লেখ করো।
- ‘খাওয়ায় আমার লোভ নেই। ডায়েটিং করি’ – বক্তা কে? তাঁর ডায়েটিং-এর পরিচয় দাও।
- ‘আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক...’ – বক্তা কাকে কেন বলেছিলেন?
- ‘প্রজাপতি ডানা মেলে দিয়েছে’ – ‘প্রজাপতি’ কী? কীভাবে ডানা মেলতে সক্ষম হল?
- ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে ক্লাবে কী কী অভিযোগ উঠেছিল?
- ‘গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে’ – কার গলার স্বর? কারণ কী?
- ‘ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার ক্ষমতা আমার নেই’ – কে বলেছিল?
- ‘ক্ষিতীশের একটা হাত তোলা। চোয়াল শক্ত’ – প্রতিক্রিয়ার কারণ কী?
- ‘কম্পিটিশনে পরলে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে’ – উক্তিটির অর্থ কী?
- ‘ট্যালেন্ট ঈশ্বরের দান’ – ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত কী?
- ‘ক্ষিদ্দা, এবার আমরা কী খাবো?’ – বক্তা কে? কীভাবে সাহায্য করা হয়েছিল?
- চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল?
- কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল?
- হিয়ার কোন কথা কোনিকে বিভ্রান্ত করেছিল? কীভাবে বিভ্রান্তি দূর করেছিল?
- ‘বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না’ – এই আশঙ্কার কারণ কী ছিল?
- ‘জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে...’ – কোনির অভিমানের কারণ কী?
- ‘ওইটেই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি’ – বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
