বেদকে ভিত্তি করে বৈদিক সাহিত্যসম্ভার বিন্যস্ত হয়েছিল। সংহিতাতে দেবতার উদ্দেশ্যে মন্ত্র ও স্তোত্র পদ্যে রচিত। ব্রাত্মণ অংশে যাগযজ্ঞের নিয়মকানুন বিস্তৃত হয়েছে—এগুলি গদ্যে রচিত। আরণ্যকে রয়েছে বৃদ্ধ বয়সে অরণ্যবাসের উপযােগী ধর্মীয় বিধান। আরণ্যকের দার্শনিক তত্ত্ব পরিণতিলাভ করেছে উপনিষদে। উপনিষদগুলি বেদের শেষ অংশে বিন্যস্ত হওয়ায় উপনিষদের অন্য নাম বেদান্ত। পরবর্তীকালে বৈদিক সাহিত্য বিশাল ও জটিল আকার ধারণ করায় তার পাঠ ও পালনের জন্য সূত্র-সাহিত্য বিকাশলাভ করে।
Tags
History

