[১] নতুন নতুন সামাজিক শ্রেণি ও জাতি বিন্যাস : পরবর্তী বৈদিক যুগের আর্যসমাজে ব্রাত্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র—এই চারটি প্রাচীন বর্ণছাড়াও ধর্মের ভিত্তিতে এযুগের আর্যসমাজে আরও অনেক ছােটো ছােটো নতুন বর্ণের উদ্ভব হয়েছিল, ধর্ম, বর্ণ বা বিবাহের ভিত্তিতে বা নতুন নতুন জাতির উৎপত্তি হওয়া ছাড়াও পরবর্তী বৈদিক যুগের অনেক সময়েই পেশা ও কর্মের ভিত্তিতে নতুন নতুন শ্রেণি ও জাতিবিন্যাস হতে থাকে। কর্মকার, চর্মশিল্পী, মৎস্যজীবী, ছুতাের মিস্ত্রি প্রভৃতি কর্মভিত্তিক বংশানুক্রমিক গােষ্ঠীগুলির উদ্ভব ছিল পরবর্তী বৈদিকযুগের সমাজব্যবস্থার অন্যতম উল্লেখযােগ্য বৈশিষ্ট্য।
[২] নারীর মর্যাদার হ্রাসপ্রাপ্তি : ঋক বৈদিক যুগের তুলনায় এই যুগে নারীর সামাজিক মর্যাদা কিছুটা ক্ষুন্ন হয়। পৈতৃক সম্পত্তির অধিকার থেকে নারীদের বঞ্চিত করা হয় এবং রাজনৈতিক ও ধর্মীয় কাজে যােগদানের অধিকারও পরবর্তী যুগের নারীরা হারান।
Tags
History

