ঋক বৈদিক যুগে আর্যদের সামাজিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।



[১] পারিবারিক কাঠামাে : বৈদিক আর্যসমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল যৌথ পরিবার প্রথা। এই পরিবার ছিল একান্নবর্তীও পিতৃতান্ত্রিক। পরিবারের সকলে পিতা বা বয়স্ক ব্যক্তির নির্দেশ অনুগতভাবে পালন করত।

[2] নারীর স্থান : পুরুষতান্ত্রিক আর্যসমাজে নারীদের মান ছিল উন্নত এবং মর্যাদাপূর্ণ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এযুগের নারীরা যথেষ্ট উৎকর্ষের পরিচয় দেন। অপালা, ঘােষা, মমতা, লােপামুদ্রা জ্ঞান-গরিমায় খ্যাতিলাভ করেন। সাহিত্য চর্চার সঙ্গে সঙ্গে এযুগে মেয়েদের অসি চালনা, বর্শা চালনা এবং যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়া হত।

[৩] পােশাক ও খাদ্য ; এই যুগে পরিধেয় বস্ত্র ও অলংকারের ক্ষেত্রে আর্য নারী ও পুরুষের মধ্যে বিশেষ পার্থক্য ছিল না। আর্যদের পােশাকগুলি নিবি, বাস ও অধিবাস—এই তিন ভাগে বিভক্ত ছিল, যা সাধারণভাবে সুতা, পশম ও হরিণের চামড়া দিয়ে তৈরি করা হত।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال