আর্যদের রাজনৈতিক জীবনে সভা ও সমিতির গুরুত্ব আলােচনা করাে। অথবা, ঋক-বৈদিক যুগের রাজনৈতিক সংগঠনগুলির উল্লেখ করাে।



◆ বৈদিক যুগে, আর্যদের রাজনৈতিক জীবনে সভা ও সমিতির গুরুত্ব অপরিসীম। সাধারণভাবে এযুগে সভা ও সমিতি' নামে দুটি পরিষদ রাজশক্তি নিয়ন্ত্রণ করত। রাজ্যের বয়ােবৃদ্ধদের নিয়ে সভা গঠিত হত, আর সমিতি ছিল জনসাধারণের সাধারণ পরিষদ।

সভার তুলনায় সমিতি ছিল অধিকতর জনপ্রতিনিধিত্বমুলক প্রতিষ্ঠান। সমিতির অধিবেশনে সকল গােষ্ঠীর মানুষ, এমনকি নারীরাও যােগ দিতেন।

শাসন, বিচার ও জনহিতকর সংক্রান্ত কাজের ব্যাপারে এই সংস্থা-দুটি অংশগ্রহণ করত। ঐতিহাসিক রােমিলা থাপার-এর মতে, প্রজাতান্ত্রিক রাষ্ট্রে সমিতির ক্ষমতা নিঃসন্দেহে বেশি ছিল। ঋগ্বেদের এক স্তোত্রে বলা হয়েছে সমিতির সভ্যরা যেন ঐক্যবদ্ধভাবে সমিতির কাজ পরিচালনা করেন।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال