◆ পরবর্তী বৈদিক যুগে রাজ্যের ভৌগােলিক আয়তন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজশক্তিও বৃদ্ধি পায়। এই বৃদ্ধির মূলেছিল বিভিন্ন উপজাতির সংমিশ্রণ ও বৃহৎরাজ্যের গঠন; যুদ্ধে রাজার নেতৃত্ব ও প্রশাসনের সম্প্রসারণ প্রভৃতি কারণ। বিভিন্ন রাজ্যের মধ্যে ঘাতপ্রতিঘাতের ফলে আর্যদের মধ্যে সাম্রাজ্যবাদী আদর্শের উন্মেষ ঘটে। অন্যের রাজ্য জয় করার পর বিজয়ী রাজারা রাজা বিশ্বজনীন, সার্বভৌম সম্রাট প্রভৃতি সম্মানসূচক উপাধি গ্রহণ করে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করেন। এই সময় থেকেই রাজসূয়, অশ্বমেধ’প্রভৃতি যজ্ঞানুষ্ঠানের সূত্রপাত হয়।