◆ আদি বৈদিক যুগে তুলনায় পরবর্তী বৈদিক যুগে নারীর সামাজিক মর্যাদা কিছুটা ক্ষুন্ন হয়। সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয়। রাজনৈতিক ও ধর্মীয় কার্যে যােগদানের অধিকারও তারা হারান এবং বাল্যবিবাহ, বহুবিবাহ, বিধবা-বিবাহ, পণপ্রথা, এক নারীর একাধিক স্বামীর অস্তিত্ব এই সবের প্রচলন শুরু হয়। অবশ্য নারীর শিক্ষার সুযােগ এই যুগেও ছিল। এই যুগের বিদুষী নারীদের মধ্যে মৈত্রেয়ী ও গার্গীর নাম উল্লেখ করা যায়। কথিত আছে, বিদুষী হিসাবে গার্গীকে রাজা জনক তাঁর সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন।