পরবর্তী বৈদিক যুগে কৃষি ও ব্যাবসাবাণিজ্যের বিবর্তন বর্ণনা করাে।



◆ পূর্ববর্তী যুগের তুলনায় এই যুগে চাষের উন্নতি, বিভিন্ন ধরনের শাক-সবজির উৎপাদন বেড়ে যায় এবং ঋতু অনুযায়ী শস্য রােপনের জ্ঞান সুস্পষ্ট হয়। এই যুগে টিন, দস্তা, রুপা ও লােহার ব্যবহার দেখা যায়। লােহার লাঙলের ব্যবহার শুরু হলে বনজঙ্গল পরিষ্কার করা আরও সহজ হয় এবং সেই সঙ্গে বসতি ও কৃষির সম্প্রসারণ শুরু হয়। এই যুগে ব্যাবসাবাণিজ্যের উন্নতি হয়। সংহিতাসমূহে ও ব্রাত্মণ সাহিত্যে বাণিজ্য উপলক্ষ্যে সমুদ্রযাত্রার উল্লেখ আছে। শিল্প ও বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে নিগম’বা বণিক-সংঘও গড়ে ওঠে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال