মাগধী প্রাকৃত ও অপভ্রংশ উপভাষার সমন্বয়ে বাংলা ভাষার উদ্ভব ।
কবি জয়দেব ‘গীতগােবিন্দ' রচনা করেন।
সেন যুগের সাহিত্যচর্চা ---
[1] রাজাদের সাহিত্যপ্রীতি: বল্লাল সেন রচিত বিখ্যাত গ্রন্থগুলি হল ‘দানসাগর’, ‘অদ্ভুতসাগর’, ‘আচার সাগর’, ‘প্রতিষ্ঠাসাগর প্রভৃতি। এ ছাড়া লক্ষ্মণ সেন এবং কেশব সেন সুকবি ছিলেন।
[2] পন্ডিত ও সভাসদগণের রচনা:
1) লক্ষ্মণ সেনের সভাসদ হলায়ুধ ‘ব্রাম্মণ-সর্বম্ব’, ‘মীমাংসা-সর্বস্ব, শৈব-সর্ব’, ‘পণ্ডিত-সর্বস্ব ইত্যাদি বহু গ্রন্থ লেখেন।
2) সভাকবিদের মধ্যে জয়দেবের লেখা ‘গীতগােবিন্দম্', ধােয়ীর লেখা ‘পবনদূত, উমাপতিধরের ‘চন্দ্রচূড় চরিত' প্রভৃতি সে যুগের অমূল্য গ্রন্থ।
3) এসময়ের স্মৃতিশাস্ত্র রচয়িতা ভবদেবভট্ট রচনা করেন তৌতাতিতম তিলক' ও
4) সেন যুগের অন্যতম পণ্ডিত জীমূতবাহন ‘দায়ভাগ, ব্যবহার মাতৃকা ইত্যাদি গ্রন্থ রচনা করেন।
5) লক্ষ্মণ সেনের প্রধান পরামর্শদাতা শ্রীধর দাস ১২০৬ খ্রিস্টাব্দে ‘সদুক্তিকর্ণামৃত' গ্রন্থটি সংকলন করেন। এই গ্রন্থটিতে ৪৮৫ জন লেখকের ২৩৭০টি রচনা স্থান পেয়েছে।
Tags
History
