খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সময়কালে দক্ষিণ ভারতের অর্থনীতির বর্ণনা দাও।

ভূমিকা: দক্ষিণ ভারতে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সময়কালে অর্থনৈতিক ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না।

কৃষি অর্থনীতি : তামিলনাড়ু অঞ্চলে কাবেরী ও তার শাখানদী থেকে খাল কেটে সেচব্যবস্থার উন্নতি ঘটানাে হয়। এর ফলে কৃষিজ উৎপাদন বাড়ে। অনেক জায়গায় বছরে দুবার ফসল ফলানাে হয়। উপযুক্ত সেচব্যবস্থা ছাড়াও কৃষিক্ষেত্রে উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহৃত হওয়ায় কৃষিক্ষেত্রে উন্নতি ঘটে।

বাণিজ্যের উন্নতি : দক্ষিণ ভারতে নবম-একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি ঘটে। বিভিন্ন লেখা থেকে জানা যায় যে এসময় চেম্ৰী বা বণিকরা ব্যাবসাবাণিজ্যের উন্নতির লক্ষ্যে সচেষ্ট ছিল। বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়গুলিও বাণিজ্যে সাহায্য করত।

কর সংগ্রহ: রাজাদের অনেকেই কৃষক, পশুপালক এবং কারিগরদের উৎপাদন থেকে ভাগ নিতেন। ভূমিরাজস্ব ছাড়ও ব্যবসায়ীদের থেকে কর আদায় করা হত। যুদ্ধের সময় বিজয়ী শক্তির সেনারা পরাজিত অঞ্চলে লুটপাট চালিয়ে অর্থ ও সম্পদ অধিকার করত।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال