বাঙালির বিজ্ঞানচর্চায় রবীন্দ্রনাথ ঠাকুর ও জগদানন্দ রায়ের ভূমিকা আলােচনা করাে।

উ:  বাঙালির বিজ্ঞানচর্চায় রবীন্দ্রনাথ ঠাকুর ও জগদানন্দ রায়ের ভূমিকা ছিল উল্লেখযােগ্য। |
● রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.): রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান-গবেষক ছিলেন না। তবে বিজ্ঞানমনস্ক ছিলেন। তিনি বিজ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বিশ্বপরিচয় তাঁর এক অসাধারণ সৃষ্টি। বিশ্বব্ৰত্মাণ্ডের এমন সহজ, সংক্ষিপ্ত ও সংহত পরিচয় বাংলা ভাষায় লেখা তাঁর আগে আর কারও বইয়ে দেখা যায় না। জীবনের শেষ পর্বে এই বই লেখার সময়ে প্রচুর পড়াশােনা করেছিলেন। লেখাটি যাতে জনগণের উপযােগী হয় সেজন্য তাঁর চিন্তাভাবনা তাে ছিলই, তা ছাড়া চেষ্টার ত্রুটি করেননি।

● জগদানন্দ রায় (১৮৬১-১৯৩৩ খ্রি): জগদানন্দ রায় বিজ্ঞান-গবেষক না হলেও বিজ্ঞানচর্চা ও অনুশীলনের ফলে ওই বিষয়ে তিনি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর আদর্শ অনুসরণে তিনি সহজ সরল বাংলায় সহজবােধ্য করে বিজ্ঞানের মতাে কঠিন বিষয়কে হৃদয়গ্রাহী করেন। তাঁর লেখা উল্লেখযােগ্য গ্রন্থগুলি হল প্রাকৃতিকী, গ্রহ-নক্ষত্র, বৈজ্ঞানিকী, “পােকামাকড়, জগদীশচন্দ্রের আবিষ্কার, শব্দ, বাংলার পাখি ইত্যাদি।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال