বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় ও বিজ্ঞানী চুনিলাল বসুৱ ৱসায়ন গবেষণার ইতিবৃত্ত লেখাে

উ:  প্রফুল্লচন্দ্র রায় (১৮৬১-১৯৪৪ খ্রি): বাঙালির আধুনিক রসায়ন বিজ্ঞানে যাঁর অবদান আকাশচুম্বী, তিনি বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়।

● প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞানাচার্য হিসেবে বিশ্বের বিজ্ঞানী মহলে সুপরিচিত। অজৈব রসায়ন শাখায় তিনি গবেষণা করেন। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। তিনি মারকিউরাস নাইট্রেট আবিষ্কার করেন। তাঁর অক্লান্ত শ্রম ও কর্মনিষ্ঠায় রচিত হয় হিন্দু রসায়ন ইতিহাসের প্রথম ও দ্বিতীয় খণ্ড। সেজন্য নিজের অধ্যাপনা ও গবেষণা চালিয়ে পরে যে অবসর পেতেন তা সব ব্যয় করতেন পুরাতন পুথি থেকে তথ্যসংগ্রহ করতে। বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার তিনিই প্রথম উদ্যোক্তা ও পথিকৃৎ। বাংলা ও ইংরেজিতে লেখা বহুবিধ প্রবন্ধ তাঁর বিজ্ঞানচর্চা ও সাহিত্যসাধনার উজ্জ্বল দৃষ্টান্ত।

● চুনিলাল বসু (১৮৬১-১৯৩০ খ্রি): চুনিলাল বসু রসায়নাচার্য হিসেবে সুপরিচিত। বিজ্ঞানের বিচিত্র গবেষণায় তার জীবন উৎসর্গীকৃত হয়েছিল। তিনি গবেষণালব্ধ অভিজ্ঞতার ভিত্তিতে বাংলা ভাষায় বেশ কিছু বই লেখেন—ফলিত রসায়ন, রসায়নসূত্র, জল, বায়ু, খাদ্য, কাগজ, শরীরস্বাস্থ্য বিধান প্রভৃতি।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال