পালযুগের শিল্পরীতির নাম ছিল প্রাচ্য শিল্পরীতি যার পূর্বসূরী ছিল গুপ্তযুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তুপ, বিহার এবং মন্দির। পালরাজত্বে তৈরি সুপগুলাে দেখতে ছিল শিকরের মতাে বিহার গুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান। এবং বৌদ্ধজ্ঞানচর্চার কেন্দ্র। পাহাড়পুরে সােমপুর বিহার ছিল পাল আমলের একটি উল্লেখযােগ্য বিহার পাল আমলে মন্দির তৈরিতে স্থানীয় পােড়ামাটির হঁট এবং কাদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল। পাল আমলের ভাস্কর্যগুলি ছিল ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। এর নিদর্শন পাহাড়পুর পত্নক্ষেত্র। এখানে মূলমন্দিরের গায়ে পাথরের ফলক রয়েছে। এই ফলকগুলিতে স্থানীয় রীতির স্পষ্ট প্রভাব দেখা যায়। পাল আমলে ভাস্কর্যের মধ্যে পােড়ামাটির শিল্পসামগ্রীও ছিল। পাল যুগের দুজন নাম করা শিল্পী ছিলেন বরেন্দ্র ভূমির ধীমান এবং তার ছেলের বীটপাল। তারা ধাতবশিল্পের ভাস্কর্য এবং চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন।
Tags
History
